×

ধর্ম

হজ

আজ জামারাতে পাথর নিক্ষেপ করবেন হাজিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১১:৪১ এএম

আজ জামারাতে পাথর নিক্ষেপ করবেন হাজিরা

জামারাতে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। ছবি: সংগৃহীত

আজ রবিবার (১৬ জুন), জিলহজ মাসের ১০ তারিখ। মিনায় বড় জামারায় গিয়ে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ঐতিহাসিক আরাফাতের দিনে মোট ২৭টি ভাষায় খুদবা অনুবাদ করা হয়। লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে ধ্বনিত হয় ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ 

অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।

মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের ১০ জিলহজ পর্যায়ক্রমে ৩টি কাজ সম্পন্ন করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি ও মাথা মুণ্ডন করা। এরপর ১১ জিলহজ ৩টি শয়তানকে ২১টি পাথর মেরে হাজিরা তাওয়াফে জিয়ারত করবেন। তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের সবকটি ফরজকাজ সম্পন্ন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App