×

রংপুর

স্কুল ফিডিংয়ে পচা ডিম, ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭:০৫ পিএম

স্কুল ফিডিংয়ে পচা ডিম, ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পচা ডিম ও নিম্নমানের কলা সরবরাহের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (৪ মে) দুপুরে উপজেলার পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে পচা ডিম সরবরাহের ঘটনা ঘটে।

জানা যায়, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সরকারের উদ্যোগে স্কুল ফিডিং প্রকল্প চালু করা হয়েছে। এ প্রকল্পের আওতায় উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে।

অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, “শুধু পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও একই ধরনের নিম্নমানের ও পচা খাবার সরবরাহ করা হয়েছে। তবে একাধিকবার শিক্ষা কর্মকর্তাকে জানালেও তিনি কোনো ধরনের ব্যবস্থা নেননি।”

উপজেলার মনোয়ার হোসেন নামে এক অভিভাবক বলেন, “শিক্ষার্থীদের খাবারের সঙ্গে এমন পচা নিম্নমানের খাবার দিলে তাদের শরীর অসুস্থ হবে। যেখানে সরকার তাদের পুষ্টি নিশ্চিত করতে প্রকল্প নিয়েছে, সেখানে পচা খাবার দেওয়া হচ্ছে।” আরেক অভিভাবক সালমা বেগম বলেন, “সন্তানদের এমন পচা খাবার দেওয়া হচ্ছে, এসব না দেওয়া ভালো। আমাদের শিশুরা এসব খাবার খেলে অসুস্থ হয়ে যাবে।”

পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম বলেন, “শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা ডিম তাদের দেওয়া হয়েছিল। পরে তারা খাবার সময় দেখে অনেক ডিম পচা। পচা ডিম শিক্ষার্থীরা খেলে অসুস্থ হবে আর পচা ডিম খাওয়ার যোগ্য না, এজন্য সেগুলো ফেরত নেওয়া হয়েছে। পরে বিষয়টি খাবার সরবরাহকারীদের জানানো হয়েছে।”

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা বেগম বলেন, “বিষয়টি আমার জানা নেই, পচা ডিম দেওয়া গুরুতর অপরাধ।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার  ১৭৫

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭৫

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App