×

সারাদেশ

ঈদের জন্য খোলা হলো মেঘনা-গোমতী টোলপ্লাজার নতুন ৫ লেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:০৭ পিএম

ঈদের জন্য খোলা হলো মেঘনা-গোমতী টোলপ্লাজার নতুন ৫ লেন

ছবি: ফাইল ফটো

ঈদুল আজহা সামনে রেখে যানজট মুক্ত স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার ঢাকাগামী সড়কের ৫টি নতুন লেন পরীক্ষামূলকভাবে খুলে দিয়েছে টোলপ্লাজা কর্তৃপক্ষ।

সোমবার (২৫ মে) বেলা ১টার দিকে লেনগুলো খুলে দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় ঢাকাগামী লেনের কাউন্টারগুলোতে যানজট সৃষ্টি হয়েছে। দ্রুত টোল আদায়ের ব্যবস্থা না থাকায় ওই স্পটে যানবাহনে কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এদিকে সেতুর নিকটবর্তী নবনির্মিত পাঁচটি লেন খুলে দিতে কাজ করছে সেতু বিভাগের লোকজন।

মেঘনা-গোমতী সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। সেই সঙ্গে সড়কে যানবাহনের চাপ রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনকে যানজট মুক্ত রাখতেই ৫টি লেন উন্মুক্ত করা হয়েছে।

মেঘনা-গোমতী সেতুর প্রকৌশলী মো. পাবেল বলেন, টোলপ্লাজা এলাকা যানজট মুক্ত রাখতে ও যাত্রীদের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে নবনির্মিত ৫টি লেন উন্মুক্ত করা হয়েছে। মূলত, লেনগুলো গেল ২২ মে উদ্বোধন করা হয়। টেকনিক্যাল কিছু কাজ বাকি ছিল, সেগুলো সম্পন্ন শেষে আজ খুলে দেওয়া হয়।

ঢাকাগামী প্রাইভেটকার চালক মাহবুব বলেন, প্রায় সময় এখানে যানজট লেগে থাকে। ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।

এই বিষয়ে সড়ক জনপথ বিভাগ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সড়ককে যানজট মুক্ত রাখতে পরীক্ষামূলকভাবে ৫টি লেন খুলে দেওয়া হয়েছে। আমাদের কিছু টেকনিক্যাল কাজ এখনও বাকি আছে। যেমন বুথগুলোর স্টিক এখনও ইনস্টল করা হয়নি। তারপরেও সড়কের পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App