×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় কারাগার দখলে নিলেন বন্দিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:০৬ পিএম

ভেনেজুয়েলায় কারাগার দখলে নিলেন বন্দিরা

ছবি- সংগৃহীত

ভেনেজুয়েলার একটি কারাগারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছেন প্রায় এক হাজার বন্দি। বন্দিনিবাসটিতে দীর্ঘদিন ধরে চলে আসা নির্যাতন, খাদ্য সংকট ও চিকিৎসার অভাবের প্রতিবাদে তারা এই বিদ্রোহ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে পুরো কারাগার ঘিরে ফেলেছে দেশটির সশস্ত্র নিরাপত্তা বাহিনী।

গত রবিবার (২৪ মে) রাতে দেশটির পশ্চিমাঞ্চলীয় বারিনাস শহরের ‘বারিনাস জুডিশিয়াল ডিটেনশন সেন্টার’-এ এই ঘটনা ঘটে। রাজধানী কারাকাস থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে এই কারাগারের অবস্থান।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির একজন প্রতিবেদক জানান, কারাগারটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বন্দিরা ছাদে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা ‘আর নির্যাতন নয়! আর নির্যাতন নয়!’ বলে স্লোগান দেন। কারাগারের ছাদ থেকে জ্বলন্ত তোশক ও চাদরের ধোঁয়া উড়তে দেখা যায়। ‘এসওএস’ (বাঁচাও) এবং ‘তারা আমাদের ওপর নির্যাতন করছে’ লেখা ব্যানারও ঝুলিয়ে দেন বন্দিরা।

কারাগারটিতে প্রায় ১ হাজার ২০০ পুরুষ ও শতাধিক নারী বন্দি রয়েছেন। মানবাধিকার সংগঠন ‘ভেনেজুয়েলান অবজারভেটরি অব প্রিজনস’ (ওভিপি) জানায়, এই বন্দিদের প্রায় সবাই বিক্ষোভে অংশ নিয়েছেন।

সংগঠনটির অভিযোগ, এক সপ্তাহের বেশি সময় ধরে বন্দিরা নির্যাতনের অভিযোগ করলেও কারা কর্তৃপক্ষ তা কানে তোলেনি। উল্টো তাদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। ওভিপি আরও জানায়, ভেনেজুয়েলার কারাগারগুলোতে অতিরিক্ত বন্দি, তীব্র খাদ্য সংকট ও নিয়মিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

এদিকে কারাগারের বাইরে উদ্বিগ্ন স্বজনদের ভিড় করতে দেখা গেছে। ইয়েলিৎসা অ্যারোলো নামের এক মা এএফপিকে বলেন, ‘গত ৮ মে থেকে ছেলের কোনো খোঁজ পাচ্ছি না। বন্দিদের মারধর, ঠান্ডা পানি ঢালা, বিদ্যুৎস্পৃষ্ট করা, এমনকি আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। আমরা জেলের পরিচালকের অপসারণ চাই।’

ভেনেজুয়েলার কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি থাকা এবং দাঙ্গা নতুন কিছু নয়। এর আগে গত এপ্রিলেও কারাকাসের কাছের ‘ইয়ারে-৩’ নামের একটি উচ্চ-নিরাপত্তার কারাগারে দাঙ্গায় পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল দেশটির সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App