×

আন্তর্জাতিক

কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়ালো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:৫০ পিএম

কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়ালো

ছবি- সংগৃহীত

আফ্রিকার সংঘাতকবলিত দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। দেশটিতে ইবোলায় আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল রবিবার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডব্লিউএইচও প্রধান জানান, ডিআর কঙ্গোয় ইবোলা মোকাবিলায় নজরদারি কার্যক্রম জোরদার করার পর এখন পর্যন্ত ৯ শতাধিক সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০১ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত করা গেছে। তবে নতুন করে কতজন মারা গেছেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি।

ইবোলা একটি অত্যন্ত প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে এলে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে তীব্র রক্তক্ষরণ ও মানুষের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যেতে পারে।

এর আগে গত ১৫ মে ডিআর কঙ্গো সরকার দেশে আনুষ্ঠানিকভাবে ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেয়। এবারের সংক্রমণটি মূলত ‘বুন্ডিবুগিও’ ধরনের ভাইরাস থেকে ছড়াচ্ছে বলে জানা গেছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ধরনের ভাইরাসের এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা বা কার্যকর চিকিৎসা নেই।

গত শনিবার প্রকাশিত এক হালনাগাদ তথ্যে ডিআর কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, মধ্য আফ্রিকার এই দেশটির তিনটি প্রদেশে ৮৬৭টি সন্দেহভাজন ইবোলা সংক্রমণের ঘটনা ঘটেছে এবং এতে এখন পর্যন্ত ২০৪ জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গত অর্ধশতকে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App