×

রাজশাহী

গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:১২ পিএম

গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা, সতর্ক বিজিবি

ছবি : ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্ক অবস্থান ও প্রতিরোধের কারণে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

পুশ-ইন করা ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের অবস্থান নিশ্চিত করেন এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান গ্রহণ করেন। ফলে ওই ২৮ জন বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

লেফটেন্যান্ট কর্নেল মাসুম বলেন, বিজিবি তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। তারা ফিরে না গেলে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে পুশ-ব্যাকের চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্তের ওপারে বিএসএফের বিভিন্ন চৌকিতে জনবল বৃদ্ধি করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে এপারে বিজিবিও টহল জোরদার করেছে এবং সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

মহম্মদপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি

জীবিকার সন্ধানে বের হয়ে ঝরলো দুই প্রাণ

জীবিকার সন্ধানে বের হয়ে ঝরলো দুই প্রাণ

এনসিপির ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর, আহত ১০

এনসিপির ফল উৎসবের মঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App