×

ফুটবল

মেসি-নেইমারদের চেয়েও বেশি দামী কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

মেসি-নেইমারদের চেয়েও বেশি দামী কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স

ফাইল ছবি

আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নয়, এবারের বিশ্বকাপের সবচেয়ে দামী স্কোয়াড ফ্রান্সের। কিলিয়ান এমবাপ্পে দলের বাজারমূল্য শুনলে যে কারও চোখ চড়কগাছ হতে বাধ্য! তবে পিছিয়ে নেই স্পেন কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডও। ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এই তালিকায় একেবারে নিচের দিকে।

আর্জেন্টাইনদের আগমনে কানসাস সিটি ছেয়ে গেছে আকাশী আর নীলে। টানা বিশ্বকাপ ব্যর্থতার পরও ব্রাজিলিয়ান সমর্থকরা প্রস্তুত ওদের সমর্থন দিতে। তবে বড় দুই দলের আড়ালে ফ্রান্স এগিয়ে গেছে অনেকটা। মাঠের খেলায় নয়, কিলিয়ান এমবাপের দল সবাইকে ছাড়িয়ে গেছে মার্কেট ভ্যালুর দিকে।

ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী বিশ্বকাপে খেলা দেশগুলোর মধ্যে সবচেয়ে দামী স্কোয়াড ফরাসীদের। এমবাপ্পে, সাম্বা-সালিবাদের নিয়ে গড়া এই স্কোয়াডের ভ্যালু দেড় বিলিয়ন ইউরোরও বেশি। তালিকার দুইয়ে আছে ইংল্যান্ড। হ্যারিকেনের দেশের মার্কেট ভ্যালু ১.৩৭ বিলিয়ন ইউরো।

বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার স্পেন মার্কেট ভ্যালুর দিক থেকে আছে তিন নম্বরে। লামিনে ইয়ামাল, রদ্রি আর প্রেদিদের নিয়ে গড়া তরুণ এই দলটার মার্কেট ভ্যালু ১.২২ বিলিয়ন ইউরো। তালিকার চার নম্বরে জায়গা পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ওদের স্কোয়াডের দামও ছাড়িয়ে বিলিয়ন ইউরো।

টপ ফাইভেও জায়গা হয়নি আর্জেন্টিনা ব্রাজিলের। বিশ্বকাপের আরেক বড় নাম জার্মানি প্রায় ৯৮২ মিলিয়ন ইউরোর স্কোয়াড নিয়ে আছে পাঁচ নম্বরে। আর ছয় নম্বরে এসে স্থান পেয়েছে নেইমার-ভিনিসিয়ুসদের ব্রাজিল। তারকা সমৃদ্ধ দল হলেও ওদের স্কোয়াড ভ্যালু তুলনামুলক কম। মাত্র ৯৪৩ মিলিয়ন ইউরো।

লিস্টের লাকি সেভেনে জায়গা হয়েছে ভবিষ্যদ্বানীতে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া নেদারল্যান্ডস। প্রায় ৮১৪ মিলিয়ন ইউরোর এক স্কোয়াড নিয়ে ওরা ফাইট করবে বিশ্বচ্যাম্পিয়ন হবার। সবচেয়ে দামী স্কোয়াডের এই তালিকায় আট নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্ট্নিার নাম। লিওনেল মেসির মতো বিশ্বসেরা তারকা থাকলেও আর্জেন্টিনার স্কোয়াড ভ্যালু ৮০০ মিলিয়ন ইউরোরও কম।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর লাল ফোনের তার ভাঙারি দোকানে বিক্রি, গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর লাল ফোনের তার ভাঙারি দোকানে বিক্রি, গ্রেপ্তার ২

‘শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসছে’

‘শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসছে’

উদ্বেগজনক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি

উদ্বেগজনক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি

বিশ্বকাপের আগেই বড় পুরষ্কার জিতলেন মেসি

বিশ্বকাপের আগেই বড় পুরষ্কার জিতলেন মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App