×

ফুটবল

বিশ্বকাপের আগেই বড় পুরষ্কার জিতলেন মেসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

বিশ্বকাপের আগেই বড় পুরষ্কার জিতলেন মেসি

ফাইল ছবি

বিশ্বকাপ শুরুর আগে বড় এক ব্যক্তিগত স্বীকৃতি পেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দলের বিশ্বকাপ অভিযান শুরুর দুই সপ্তাহেরও কম সময় আগে 'প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস' পেলেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। প্রথম ফুটবলার হিসেবে এককভাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতার অনন্য কীর্তি গড়লেন তিনি।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তার আগেই রোসারিওতে জন্ম নেওয়া মেসির অর্জনের ঝুলিতে যোগ হলো আরেকটি মর্যাদাপূর্ণ পুরস্কার। প্রতিবছর ক্রীড়াজগতে অসাধারণ অবদান রাখা ব্যক্তিত্বদের এই পুরস্কার দেয় 'প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন'।

স্পেনের সাতবারের প্যারালিম্পিক স্বর্ণজয়ী সাঁতারু তেরেসা পেরালেসের নেতৃত্বাধীন জুরি বোর্ড মেসিকে বিজয়ী হিসেবে বেছে নেয়। ১২টি দেশের ২৭টি মনোনয়নের মধ্য থেকে আর্জেন্টাইন তারকাকে নির্বাচিত করা হয়। শুধু মাঠের অসাধারণ ক্যারিয়ারই নয়, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তাঁর দীর্ঘদিনের সামাজিক অবদানকেও গুরুত্ব দিয়েছে জুরি বোর্ড।

দুই দশকের বেশি সময় ধরে পেশাদার ফুটবলে মেসির ধারাবাহিকতা, বিনয়, দলীয় খেলায় অঙ্গীকার এবং মাঠের আচরণ পুরস্কারের বিবেচনায় এসেছে। জুরির মূল্যায়নে, মেসি শুধু অসামান্য প্রতিভার ফুটবলারই নন; আচরণ ও মানসিকতার দিক থেকেও তিনি বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব।

মেসির প্রতিষ্ঠিত 'লিও মেসি ফাউন্ডেশন'-এর কাজও এই স্বীকৃতির পেছনে বড় ভূমিকা রেখেছে। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করে আসছে। মাঠের বাইরের এই অবদান মেসির ক্রীড়াবিদ পরিচয়ের সঙ্গে মানবিক মাত্রাও যোগ করেছে।

ফুটবলের জন্য এই পুরস্কারটির আলাদা তাৎপর্য আছে। এর আগে ২০০২ সালে ব্রাজিল জাতীয় দল, ২০১০ সালে স্পেন জাতীয় দল এবং ২০১২ সালে ইকার কাসিয়াস ও জাভি হার্নান্দেস যৌথভাবে এই সম্মান পেয়েছিলেন। তবে কোনো ফুটবলার এককভাবে আগে এই পুরস্কার পাননি। সেই দিক থেকে মেসির এই অর্জন ইতিহাসে আলাদা জায়গা করে নিল।

মেসি এই পুরস্কারে উত্তরসূরি হলেন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের, যিনি ২০২৫ সালে 'প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস' পেয়েছিলেন। এই তালিকায় আরও আছেন রাফায়েল নাদাল, ফার্নান্দো আলোনসো, স্টেফি গ্রাফ, মাইকেল শুমাখার, পাউ গাসল ও কার্ল লুইসের মতো ক্রীড়াজগতের কিংবদন্তিরা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর লাল ফোনের তার ভাঙারি দোকানে বিক্রি, গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর লাল ফোনের তার ভাঙারি দোকানে বিক্রি, গ্রেপ্তার ২

‘শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসছে’

‘শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসছে’

উদ্বেগজনক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি

উদ্বেগজনক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি

বিশ্বকাপের আগেই বড় পুরষ্কার জিতলেন মেসি

বিশ্বকাপের আগেই বড় পুরষ্কার জিতলেন মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App