×

ফুটবল

বিশ্বকাপ ভেন্যুতে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:৩২ পিএম

বিশ্বকাপ ভেন্যুতে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

ছবি: সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ২০২৬ বিশ্বকাপের ভেন্যুতে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নেওয়া নিষিদ্ধ করেছে ফিফা। স্টেডিয়াম কোড অব কন্ডাক্টে শেষ মুহূর্তের পরিবর্তনের পর বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আগের নিয়ম অনুযায়ী, দর্শকেরা খালি ও স্বচ্ছ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারতেন। তবে মঙ্গলবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে সেই সুযোগ আর থাকছে না। পুনর্ব্যবহারযোগ্য বোতলের পাশাপাশি বোতল, কাপ, জার ও ক্যানের মতো বস্তু নিয়েও স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।

ফিফার ব্যাখ্যা, এমন বস্তু মাঠে বা গ্যালারিতে ছোড়া হলে খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও স্টাফদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই সবার নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রয়টার্সকে দেওয়া বিবৃতিতে ফিফা জানিয়েছে, খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। বোতল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্ভাব্য আঘাত ও ঝুঁকি এড়ানোর জন্য।

ফিফা আরও বলেছে, বিশ্বকাপের কয়েকটি ভেন্যুতে নিরাপত্তার কারণে আগেই বাইরে থেকে বোতল নেওয়া নিষিদ্ধ ছিল। এবার সেই নীতিই টুর্নামেন্টের সব স্টেডিয়ামে প্রয়োগ করা হচ্ছে।

তবে এই সিদ্ধান্তে দর্শকদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কয়েকটি ভেন্যুতে ম্যাচের সময় তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এমন অবস্থায় স্টেডিয়ামে পানির ব্যবস্থা কতটা সহজলভ্য হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে সমর্থকদের মধ্যে।

ফিফা জানিয়েছে, গরম আবহাওয়া মোকাবিলায় আয়োজক শহর কমিটি ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। স্টেডিয়াম এলাকায় মিস্টিং স্টেশন, ফ্যান, হাইড্রেশন স্টেশন, কুলিং টেন্টসহ বিভিন্ন ব্যবস্থা রাখা হতে পারে। দর্শকদের তাপজনিত সমস্যা কমাতেই এসব উদ্যোগ নেওয়া হবে।

স্টেডিয়ামের ভেতরে পানির বোতলের দাম নিয়েও অবস্থান জানিয়েছে ফিফা। সংস্থাটি বলছে, ২০২৬ বিশ্বকাপে পানির বোতলের মূল্য সংশ্লিষ্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্যান্য ইভেন্টের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত এই আসরে ম্যাচ হবে ১০৪টি। আগের ৬৪ ম্যাচের ফরম্যাটের সঙ্গে এবার যোগ হয়েছে বাড়তি নকআউট রাউন্ডও।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর লাল ফোনের তার ভাঙারি দোকানে বিক্রি, গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর লাল ফোনের তার ভাঙারি দোকানে বিক্রি, গ্রেপ্তার ২

‘শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসছে’

‘শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসছে’

উদ্বেগজনক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি

উদ্বেগজনক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটি

বিশ্বকাপের আগেই বড় পুরষ্কার জিতলেন মেসি

বিশ্বকাপের আগেই বড় পুরষ্কার জিতলেন মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App