×

ভারত

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:৪৫ পিএম

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার

ছবি : সংগৃহীত

ভারতের তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সায়নী ঘোষকে নিয়ে এক বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাকে হত্যা করে মাথা আনার জন্য ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে, যা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

খবরটি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার সিকান্দরাবাদের বিজেপি পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে এমন ঘোষণা দিতে শোনা গেছে।

একটি পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। সেই পোস্টে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল বলে দাবি করে কিছু সংগঠন। এরপর থেকেই বিষয়টি ঘিরে উত্তেজনা তৈরি হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সায়নী ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বিস্ময় প্রকাশ করেন। তিনি দেশটির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ নেতাদের উদ্দেশে প্রশ্ন তোলেন—এটাই কি নারীর নিরাপত্তা ও সম্মানের প্রতিচ্ছবি?

আরো পড়ুন : তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ি ভাঙার নোটিশ

তিনি আরো অভিযোগ করেন, নির্বাচনের সময় নারী নিরাপত্তার কথা বলা হলেও বাস্তবে একজন নির্বাচিত নারী জনপ্রতিনিধিকে প্রকাশ্যে এমন হুমকির মুখে পড়তে হচ্ছে।

পরে সায়নী ঘোষ পুলিশ প্রশাসনের কাছে ঘটনার তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত দাবি করেছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করা হয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও আলোচনা অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুর্মিটোলা হাসপাতালের নতুন নাম কী?

কুর্মিটোলা হাসপাতালের নতুন নাম কী?

৪৩ বছর বয়সী গোলরক্ষক নিয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪৩ বছর বয়সী গোলরক্ষক নিয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

অধিনায়কত্ব ছাড়া নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

অধিনায়কত্ব ছাড়া নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন শান্ত

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন শান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App