×

দুর্ঘটনা

সুনামগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:৩৬ পিএম

সুনামগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস ও লেগুনার সংঘর্ষে লেগুনা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরো পাঁচজন। বুধবার (২০ মে) দুপুর ১টায় সুনামগঞ্জ সদর উপজেলার ও শান্তিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আহসানমারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের লেগুনা চালক ইব্রাহিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নপুর গ্রামের জাহেদ মিয়া (১৮)।

আহতরা হলেন, ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২), তার মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)।

আরো পড়ুন : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ২ বন্ধুর

প্রত্যক্ষদর্শী আব্দুল জাহার জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া লেগুনাযোগে তারা সপরিবারে বাড়ি ফিরছিলেন। লেগুনাটি আহসানমারা ব্রিজের কাছাকাছি পৌঁছালে ঢাকা থেকে আসা ‘খাদিজা ভিআইপি’ নামের একটি দূরপাল্লার বাস লেগুনার সামনে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনার সামনে থাকা তিনি সড়কের পাশে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। তবে অন্য যাত্রী জাহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং লেগুনাচালক ইব্রাহিম মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান এবং সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুর্মিটোলা হাসপাতালের নতুন নাম কী?

কুর্মিটোলা হাসপাতালের নতুন নাম কী?

৪৩ বছর বয়সী গোলরক্ষক নিয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪৩ বছর বয়সী গোলরক্ষক নিয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

অধিনায়কত্ব ছাড়া নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

অধিনায়কত্ব ছাড়া নিয়ে অবশেষে মুখ খুললেন কোহলি

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন শান্ত

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন শান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App