×

রাজশাহী

শিক্ষার্থীর বাসা থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৩০ পিএম

শিক্ষার্থীর বাসা থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ায় ছাত্রীর বাড়ি থেকে মরিয়ম বেগম (৫৫) নামে এক গৃহ-শিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় তার মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন এবং কানের দুল ছেঁড়া অবস্থায় ছিল।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

নিহত মরিয়ম স্থানীয়ভাবে গৃহশিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। তিনি সোমবার (১৮ মে) দুপুর থেকে নিখোঁজ ছিলেন।

মরিয়ম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী। 

এসপি গৌতম কুমার বিশ্বাস বলেন, সোমবার সকালে মরিয়ম বেগম চৌকাপাড়ার মো. রুবেল ও সুমি খাতুনের বাড়িতে যান তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে।

এরপর আর বাড়ি ফিরে আসেননি। রাতেই মরিয়মের এক সন্তান সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকালে জরুরিসেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ রুবেল ও সুমি দম্পতির বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। 

তিনি আরও জানান, ৯৯৯-এ কল করেছিলেন রুবেল নিজেই। তবে লাশটি সেখানে পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য রুবেল ও সুমিকে আটক করেছে পুলিশ।। তবে তাদের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুলের জন্য মরিয়মকে হত্যা করা হয়েছে। রুবেল ও সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একজন স্বর্ণকারের কাছ থেকে মরিয়মের স্বর্ণের দুটি দুল উদ্ধার করেছে। গতকাল ওই স্বর্ণকারের কাছে দুল দুটি বিক্রি করেছিলেন সুমি। পুলিশ ওই স্বর্ণকারকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মরিয়মের ছেলে মারুফ হোসেন বনি বলেন, সোমবার রাতেও মাকে খুঁজে না পেয়ে রুবেলের বাড়ি গিয়েছিলাম। কিন্তু সে সময় তারা জানান যে প্রাইভেট পড়ানো শেষে তার মা চলে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ কমাল থাইল্যান্ড

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ কমাল থাইল্যান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App