×

চট্টগ্রাম

ভূমিসেবা মেলায় মিলছে তাৎক্ষণিক সেবা

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৩০ পিএম

ভূমিসেবা মেলায় মিলছে তাৎক্ষণিক সেবা

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের সড়কবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ভূমি–সংক্রান্ত অনলাইন সেবা ও নাগরিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে মোট আটটি স্টল বসানো হয়েছে। এসব স্টলে আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ বলেন, “ভূমিসেবা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ভূমিসেবা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। মেলায় এসে মানুষ সরাসরি বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ ১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দরে শুরু হলো পাথর আমদানি

দীর্ঘ ১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দরে শুরু হলো পাথর আমদানি

প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল বস্তাবন্দী মরদেহ

প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল বস্তাবন্দী মরদেহ

বিআইডব্লিউটিএ অফিসে গিয়ে কর্মকর্তাশূন্য দপ্তর পেলেন প্রতিমন্ত্রী

বরিশাল বিআইডব্লিউটিএ অফিসে গিয়ে কর্মকর্তাশূন্য দপ্তর পেলেন প্রতিমন্ত্রী

লাশবাহী খাটিয়ায় ধাক্কা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল পিকআপ

লাশবাহী খাটিয়ায় ধাক্কা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল পিকআপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App