×

আন্তর্জাতিক

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৪২ পিএম

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের ‘মাথার দাম’ নির্ধারণ করতে যাচ্ছে ইরান। ইরানের সংসদীয় কমিটির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি টেলিগ্রাফকে জানান, ট্রাম্প, নেতানিয়াহু ও কুপারের মাথার দাম যৌথভাবে ৫ কোটি ইউরো (প্রায় ৫ কোটি ৮০ লাখ ডলার) নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই তিনজনকে যিনি বা যারা হত্যা করতে পারবেন, তাঁদের এই পুরস্কার দেওয়া হবে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর্যায়ে আসেনি।

ইব্রাহিম আজিজি বলেন, ইরানের সংসদে ‘কাউন্টার-অ্যাকশন বাই মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস’ নামে একটি বিল তৈরি করা হচ্ছে। সেখানে আইনিভাবে এই পুরস্কারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিলটি পাস হয়ে আইনে পরিণত হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

ইরানের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতেই এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আজিজি। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়ান টেলিগ্রাফকে বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এই বিলটির ওপর শিগগিরই সংসদে ভোট হবে।

এদিকে ইরানের সরকারপন্থী সংবাদমাধ্যম ‘মাসাফ’ জানিয়েছে, এই ঘোষণার বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রচারের জন্য আলাদাভাবে ৫ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। ট্রাম্প ও নেতানিয়াহুকে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে এমন হুমকি এবারই প্রথম নয়। এর আগেও তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। গত বছর এক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন,'তারা যদি আমাকে হত্যার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে এবং তাদের পৃথিবী থেকে মুছে দেবে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালককে মারধর, নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

চালককে মারধর, নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

সৌদি আরবে ড্রোন হামলায় প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

সৌদি আরবে ড্রোন হামলায় প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

ঈদুল আজহায় আটদিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

ঈদুল আজহায় আটদিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App