×

খেলা

প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া কেপ ভার্দের দল ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:২১ পিএম

প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া কেপ ভার্দের দল ঘোষণা

কেপ ভার্দে ফুটবল দল। ছবি- সংগৃহীত

আফ্রিকান ফুটবলে গত কয়েক বছর ধরেই দ্রুত উন্নতি করছে কেপ ভার্দে। আফ্রিকার মহাদেশীয় (সিএএফ) বাছাইপর্বে দারুণ সাফল্য দেখিয়ে এবার প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ফুটবলের এই মহোৎসবে অভিষেক হতে যাওয়া দেশটি এখন বিশ্বকে চমকে দেওয়ার স্বপ্ন দেখছে।

ঐতিহাসিক এই মিশনের জন্য সোমবার (১৮ মে) ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে কেপ ভার্দে। ‘বুবিস্তা’ নামে পরিচিত কোচ পেদ্রো ব্রিতোর অধীনে বিশ্বকাপে লড়বে তারা। গ্রুপ ‘এইচ’-এ তারা বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জুন ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন তারা খেলবে উরুগুয়ের বিপক্ষে এবং ছয় দিন পর মুখোমুখি হবে সৌদি আরবের।

কেপ ভার্দের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: জসিমার দিয়াস, মার্সিও দা রোজা, কার্লোস সান্তোস।

ডিফেন্ডার: স্টিভেন মোরেইরা, ওয়াগনার পিনা, জোয়াও পাউলো ফার্নান্দেজ, সিডনিক লোপেস কাব্রাল, লোগান কোস্তা, রবার্তো লোপেস, কেলভিন পায়ার্স, ইয়ানিক তাভারেস, এদিলসন বোর্গেস।

মিডফিল্ডার: জামিরো মন্তেইরো, তেলমো আরকানজো, ইয়ানিক সেমেদো, লারোস দুয়ার্তে, দেরয় দুয়ার্তে, কেভিন পিনা।

ফরোয়ার্ড: রায়ান মেন্দেস, উইলি সেমেদো, গ্যারি রদ্রিগেজ, জোভান কাব্রাল, নুনো দা কোস্তা, ডাইলন লিভ্রামেন্তো, গিলসন বেনচিমোল, হেলিও ভারেলা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ ১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দরে শুরু হলো পাথর আমদানি

দীর্ঘ ১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দরে শুরু হলো পাথর আমদানি

প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল বস্তাবন্দী মরদেহ

প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল বস্তাবন্দী মরদেহ

বিআইডব্লিউটিএ অফিসে গিয়ে কর্মকর্তাশূন্য দপ্তর পেলেন প্রতিমন্ত্রী

বরিশাল বিআইডব্লিউটিএ অফিসে গিয়ে কর্মকর্তাশূন্য দপ্তর পেলেন প্রতিমন্ত্রী

লাশবাহী খাটিয়ায় ধাক্কা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল পিকআপ

লাশবাহী খাটিয়ায় ধাক্কা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল পিকআপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App