×

আন্তর্জাতিক

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ কমাল থাইল্যান্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৩৫ পিএম

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ কমাল থাইল্যান্ড

ছবি- সংগৃহীত

বিশ্বের ৯৩টি দেশের নাগরিকদের অন-অ্যারাইভাল বা পৌঁছানোর পর ভিসা দেয় থাইল্যান্ড। অর্থাৎ, এসব দেশের পর্যটকদের ভ্রমণের আগে থেকে ভিসার আবেদন করতে হয় না। এত দিন এই ভিসার মেয়াদ ছিল ৬০ দিন। তবে এবার তা কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকায়েও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, এখন থেকে অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ হবে ৩০ দিন। থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে অনেক বিদেশি পর্যটক থাইল্যান্ডে এসে এর অপব্যবহার করছেন। মূলত এটি রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, অন-অ্যারাইভালের পাশাপাশি অন্যান্য ভিসার প্রক্রিয়াও যাচাই করা হবে। এর উদ্দেশ্য হলো, যারা যে ভিসায় আসছেন, তাঁরা সেই শর্ত পূরণ করছেন কি না, তা নিশ্চিত করা।

ছুটি কাটানোর জন্য বিশ্বের পর্যটকদের কাছে থাইল্যান্ড অন্যতম জনপ্রিয় গন্তব্য। সারা বছরই দেশটিতে বিদেশি পর্যটকদের ভিড় থাকে। তবে সাম্প্রতিক কিছু কড়াকড়ির কারণে দেশটিতে পর্যটক আগমন কিছুটা কমেছে।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ মে (৪ মাস ১০ দিন) পর্যন্ত থাইল্যান্ডে ১ কোটি ১৪ লাখ বিদেশি পর্যটক এসেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৩ দশমিক ৪৩ শতাংশ কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ ১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দরে শুরু হলো পাথর আমদানি

দীর্ঘ ১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দরে শুরু হলো পাথর আমদানি

প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল বস্তাবন্দী মরদেহ

প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল বস্তাবন্দী মরদেহ

বিআইডব্লিউটিএ অফিসে গিয়ে কর্মকর্তাশূন্য দপ্তর পেলেন প্রতিমন্ত্রী

বরিশাল বিআইডব্লিউটিএ অফিসে গিয়ে কর্মকর্তাশূন্য দপ্তর পেলেন প্রতিমন্ত্রী

লাশবাহী খাটিয়ায় ধাক্কা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল পিকআপ

লাশবাহী খাটিয়ায় ধাক্কা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল পিকআপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App