×

রাজশাহী

স্কুলপথে কাদা-পানি, রায়গঞ্জে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

Icon

মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:০৮ পিএম

স্কুলপথে কাদা-পানি, রায়গঞ্জে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের প্রধান সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। আজ রোববার (১০ মে) দুপুরে উপজেলার নিমগাছী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ে। নিচু ও কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাজুড়ে পানি জমে যায়। ফলে শিক্ষার্থীদের অনেক সময় জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। খারাপ আবহাওয়ায় অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হতে না পারায় পাঠদানও ব্যাহত হচ্ছে।

অভিভাবকেরা বলেন, ছোট শিশুদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সড়ক পার করে বিদ্যালয়ে পাঠাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কাদা-পানিতে পিছলে পড়ে প্রায়ই আহত হচ্ছে শিক্ষার্থীরা। একই সঙ্গে জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ তৈরি হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীণ কুমার গুন লিটন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুর জব্বার, নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হাদীসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির স্থায়ী সংস্কার না হওয়ায় বর্ষা এলেই জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। দ্রুত পাকা সড়ক নির্মাণ ও কার্যকর সংস্কারের মাধ্যমে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয়দের দাবি, এটি শুধু একটি সড়ক নয়, শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের গুরুত্বপূর্ণ পথ। তাই বর্ষা মৌসুমের আগেই সড়কটির স্থায়ী সংস্কার করা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে যা বললো সদর দপ্তর

পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি নিয়ে যা বললো সদর দপ্তর

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনীর’ তাণ্ডব, মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৩ মৌয়াল

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনীর’ তাণ্ডব, মুক্তিপণ দিয়ে ফিরলেন ১৩ মৌয়াল

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App