×

রাজনীতি

মির্জা ফখরুল

মা একটি অপরিহার্য মহিমান্বিত প্রতিষ্ঠান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:৪৩ পিএম

মা একটি অপরিহার্য মহিমান্বিত প্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশ্বের সব মায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পরিবারে মা একটি অপরিহার্য ও মহিমান্বিত প্রতিষ্ঠান।

রোববার (১০ মে) মা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবচেয়ে নির্ভরতার জায়গা হচ্ছেন মা। মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন না হলেও মা দিবস সেই অনুভূতি প্রকাশের একটি বিশেষ উপলক্ষ।

মির্জা ফখরুল বলেন, ‘মা’ ছোট একটি শব্দ হলেও এর তাৎপর্য অসীম। একজন মা-ই সন্তানকে পৃথিবীর আলো দেখান এবং তার শিক্ষায় গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম। তিনি মনে করেন, সন্তানের মানবিক বিকাশ ও নৈতিক শিক্ষার পেছনে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সন্তানের সাফল্যের পেছনেও মায়ের অবদান অনস্বীকার্য। একজন মা সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে নিরলস সংগ্রাম করেন এবং জীবনের প্রতিটি ধাপে শক্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, নারী উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। কঠিন রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি দায়িত্ব থেকে সরে যাননি বলেও মন্তব্য করেন তিনি।

সবশেষে মা দিবস উপলক্ষে দেশের নাগরিকদের প্রতি মায়েদের যথাযথ সম্মান ও দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু

‘দাতাদের শর্তে নয়, নিজেদের স্বার্থেই ব্যাংক রেজল্যুশন আইন হচ্ছে’

‘দাতাদের শর্তে নয়, নিজেদের স্বার্থেই ব্যাংক রেজল্যুশন আইন হচ্ছে’

মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App