×

ঢাকা

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:৫৬ পিএম

হত্যার একমাস পর শিবালয়ের বালুমহলে আবার গুলিবর্ষণ

ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীর তীরে বালুমহল ও ড্রেজিং কার্যক্রম ঘিরে এক মাসের ব্যবধানে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ রোববার (১০ মে) ভোরে উপজেলার দূর্গম আলোকদিয়া এলাকার খেয়াঘাটের ৭ নম্বর টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ওই এলাকায় যমুনায় ইজারা নেওয়া জায়গায় ড্রেজিংকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর আগে ৩ এপ্রিল পলিমাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইজারাদার পক্ষের ম্যানেজার মিরাজ হোসেন (৪০) নিহত হন। ওই ঘটনায় মামলা হলে একজনকে গ্রেপ্তারও করা হয়।

স্থানীয়দের দাবি, রোববার ভোরে ইঞ্জিনচালিত নৌকায় করে ১০ থেকে ১২ জনের একটি দল সেখানে আসে। পরে তারা সেখানে থাকা লোকজনকে হুমকি দিয়ে সকাল ৭টার মধ্যে এলাকা ছাড়তে বলে। এ সময় অস্ত্রের ফাঁকা গুলি ছুড়ে তারা নদীপথে চলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সশস্ত্র লোকজন হুমকি দিয়ে বলে, “তোরা সকাল ৭টার মধ্যে সবকিছু নিয়ে এখান থেকে চলে যাবি। ফরিদপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত যমুনায় শুধু ‘ছাত্তার কমিশনারে’র নামে ড্রেজিং চলবে।” ঘটনার খবর পেয়ে পুলিশ প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইকরাম কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানানো হয়, ১ কোটি ২০ লাখ টাকায় তেওতা বালুমহাল ইজারা নেওয়া হলেও সরাসরি কার্যক্রম তারা পরিচালনা করছেন না; অন্যরা দায়িত্বে রয়েছেন।

এ বিষয়ে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়েছে। এর আগে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আজকের ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App