×

রাজশাহী

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

ছবি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৫৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। সাম্প্রতিক সময়ে রাজশাহীতে হামের সংক্রমণ ও মৃত্যু ধারাবাহিকভাবে বাড়ছে বলে জানা গেছে।

জানতে চাইলে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৯ জন ভর্তি হয়েছে। অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি সময়মতো টিকা গ্রহণ ও উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

রাশেদ প্রধান ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

নানা নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

‘জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে’

‘জাস্টিসের বদলে ইনজাস্টিস হচ্ছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App