×

রাজশাহী

স্ত্রী-কন্যাকে হত্যার পর নিজেকে শেষ করলেন যুবক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম

স্ত্রী-কন্যাকে হত্যার পর নিজেকে শেষ করলেন যুবক

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও ৫ বছর বয়সী কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর এক যুবক নিজেও আত্মহত্যা করেছেন। মর্মান্তিক এ ঘটনায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে স্ত্রী-কন্যাকে হত্যার নৃশংস এই ঘটনা ঘটে।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার এসআই শাহাজুল ইসলাম।

আরো পড়ুন: ইবি শিক্ষিকার মৃত্যুতে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম জয় সরকার (২৭)। তিনি চৌধুরীপাড়া গ্রামের গৌতমের ছেলে। নিহত স্ত্রীর নাম বৃষ্টি সরকার (২২) ও কন্যা সন্তানের নাম জিনিয়া সরকার।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবার শেষে স্ত্রী ও সন্তানকে নিয়ে জয় তার ঘরে ঘুমাতে যায়। যে কোনো কারণবশত রাতে নিজ শয়নকক্ষে জয় তার স্ত্রী ও শিশু কন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে প্রাণ হারায়। পরে একই ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান জয়। পরে শুক্রবার সকালে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।

প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। প্রায়ই সে বেপরোয়া আচরণ করত। পরিবারে অশান্তি সৃষ্টি করা ছিল তার নিত্যদিনের ঘটনা।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় জয়কে হাসপাতালে আনা হলে তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) শাহাজুল ইসলাম একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়ি ফেরার পথে পাটলাই নদীতে পর্যটক নিখোঁজ

বাড়ি ফেরার পথে পাটলাই নদীতে পর্যটক নিখোঁজ

নিখোঁজের ৪ দিন পর কৃষক উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কৃষক উদ্ধার

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App