×

জাতীয়

‘জিয়ার আদর্শকে ধারণ করে ক্ষমতায় এসেছে বিএনপি’

Icon

কাগজ প্রতিবেদক,নাটোর

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:১৫ পিএম

‘জিয়ার আদর্শকে ধারণ করে ক্ষমতায় এসেছে বিএনপি’

ছবি: সংগৃহীত

দেশের যতগুলো অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বারবার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহফিল উপলক্ষ্যে সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমাদের নেতার আদর্শের ধারক স্বাধীনতার ঘোষক যাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এগিয়ে যাচ্ছে। আজ থেকে ৪৫ বছর আগে যে ফ্যাসিস্ট আজকে বাংলাদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে তারা সেদিন ভেবেছিল জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে।

তিনি বলেন, ‘আজকে নতুনভাবে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত জিয়ার থেকে বেশি শক্তিশালী।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলের নেতৃবৃন্দ। 

এর আগে, সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

গ্রিন কার্ড প্রত্যাশীদের সুখবর দিলো যুক্তরাষ্ট্র

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ ‍দিলো আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ ‍দিলো আবহাওয়া অফিস

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App