×

অর্থ শিল্প বাণিজ্য

সামিট অ্যালায়েন্স পোর্ট ও প্রিস্টিনের মধ্যে চুক্তি

Icon

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (এসএপিএল) ও ভারতের অন্যতম বৃহৎ সমন্বিত রেল টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রিস্টিন লজিস্টিকস অ্যান্ড ইনফ্রাপ্রোজেক্টসের (পিএলআইএল) মধ্যে স¤প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির অধীনে গঠিত জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থানগুলোতে রেলপথের সঙ্গে যুক্ত অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো, মালবাহী কন্টেইনার স্টেশন ও মাল্টি-মোডাল লজিস্টিকস পার্কসমূহ গড়ে তোলা হবে। এ ব্যাপারে সামিট অ্যালায়েন্স পোর্টের ব্যবস্থাপনা পরিচালক জওহর রিজভী বলেন- এসএপিএল সবসময়ই বাংলাদেশের লজিস্টিকস অবকাঠামো উন্নয়নে অগ্রগ্রামী। প্রিস্টিনের সঙ্গে চুক্তির মাধ্যমে আমরা এমন এক অভিজ্ঞ টেকনিক্যাল পার্টনার খুঁজে পেয়েছি, যারা দেশের আঞ্চলিক সমন্বিত রেল লজিস্টিকসের এ যাত্রায় আমাদের নতুন মাইলফলক স্থাপনে সাহায্য করবে। দেশে বিদ্যমান রেল যোগাযোগ স¤প্রসারণের পাশাপাশি বেসরকারি খাতে রেল-নির্ভর কার্গো-হাব প্রতিষ্ঠার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে কার্যকরী লজিস্টিকস সুবিধা দেয়া যাবে। এতে ভারত থেকে আমদানিকৃত খাদ্যসামগ্রী ও শিল্প খাতের কাঁচামাল যেমন- তুলা, স্টিল ইত্যাদি আনতে এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে লাভবান হবে। প্রিস্টিনের পরিচালক অমিত কুমার বলেন, সামিট অ্যালায়েন্স পোর্টের সঙ্গে এ চুক্তির ব্যাপারে আমরা উৎসাহী। এসপিএলের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছি। ইন্দো-বাংলা ট্রেড লেনের সম্ভাবনা ও চ্যালঞ্জের বিষয়ে এসএপিএলের জ্ঞানের গভীরতায় আমরা মুগ্ধ। বিজ্ঞপ্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫২ দিনেই ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা পার

সংসদে রুমিন ফারহানা ৫২ দিনেই ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা পার

ফিফা র‍্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ, শীর্ষে স্পেন

ফিফা র‍্যাংকিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ, শীর্ষে স্পেন

বৈদুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বৈদুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

যুক্তরাজ্যে ‘নিশ্চিত ভিসা’ ও ‘চাকরির’ প্রতারণা, ব্রিটিশ হাইকমিশনের সতর্কতা

যুক্তরাজ্যে ‘নিশ্চিত ভিসা’ ও ‘চাকরির’ প্রতারণা, ব্রিটিশ হাইকমিশনের সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App