×

বিনোদন

প্রেক্ষাগৃহে আসছে ‘দুঃসাহসী খোকা’

Icon

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রেক্ষাগৃহে আসছে ‘দুঃসাহসী খোকা’
বিনোদন প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে একাধিক ছবি নির্মিত হলেও নির্দিষ্টভাবে তার কৈশোরকাল উঠে আসেনি রুপালি পর্দায়। নির্মাতা মুশফিকুর রহমান গুলজার তুলে আনছেন মহান এই নেতার কৈশোরকাল। জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) এ সময়ের শেখ মুজিবকে নিয়ে তিনি নির্মাণ করলেন ‘দুঃসাহসী খোকা’। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি ৮ সেপ্টেম্বর ‘দুঃসাহসী খোকা’ সিনেমা হলে মুক্তি পাবে। ইতোমধ্যে এর সেন্সর হয়ে গেছে। সোমবার বিকেলে এফডিসিতে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘দুঃসাহসিক খোকা’ সিনেমার পোস্টার ও ৮ সেপ্টেম্বর মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়। অনুষ্ঠানে সিনেমাটির পোস্টার ও টিজার দেখানো হয়। শেখ মুজিবুর রহমানের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌম্য জ্যোতি। এ সিনেমাতে আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। ‘দুঃসাহসী খোকা’ সিনেমার সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে এসেছিলেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহানাজ খুশি, ছটকু আহমেদ, দেলোয়ার জাহান ঝন্টু, কামাল কিবরিয়া লিপু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস

বিভ্রান্তিকর প্রচারণায় দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে

মির্জা ফখরুল বিভ্রান্তিকর প্রচারণায় দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার

তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App