×

শেষের পাতা

কোভিড যোদ্ধাদের সাবের হোসেন চৌধুরী : আপনারাই সত্যিকারের যোদ্ধা

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোভিড যোদ্ধাদের সাবের হোসেন চৌধুরী : আপনারাই সত্যিকারের যোদ্ধা
কাগজ প্রতিবেদক : অদৃশ্য শত্রæর উৎস ও শক্তি কোথায়, সেটি না জেনেই ‘কোভিড যুদ্ধে’ সম্মুখসারির যোদ্ধারা লড়ে গেছেন। জীবনের ঝুঁকি নিয়ে যারা মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করেছেন, তারাই সত্যিকার যোদ্ধা। গতকাল সোমবার দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসব কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নের অনারারি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তিনি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল। সভাপতিত্ব করেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো নিয়াতুজ্জামান। চিকিৎসকদের উদ্দেশে সাবের হোসেন চৌধুরী বলেন, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজটি করেছেন বলেই আমরা কোভিড নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমরা যখন যুদ্ধে নামি, তখন কিন্তু আমাদের শক্তি সম্পর্কে মোটামুটি জানি। কিন্তু করোনাকালে আমাদের যে যুদ্ধ, সেটি দৃশ্যমান ছিল না। এর উৎস কিংবা শক্তি কোথায়, সেটিও আমাদের ধারণা ছিল না। ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন বলেই দাবি করতে পারেন, আপনারা সত্যিকার অর্থে যোদ্ধা। এ ধরনের পরিস্থিতি আবার আসুক আমরা তা চাই না। কিন্তু যদি হয়ও সেটি মোকাবেলা করার অভিজ্ঞতা আপনাদের (চিকিৎসক-নার্স) আছে। কোভিডকালে হাসপাতালের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, কোভিডের সময় এই হাসপাতালে ১৩ হাজার কোভিড রোগীর চিকিৎসা আমরা দিয়েছি। এই করোনার সংক্রমণ আমাদের একেবারেই অসহায় করে তোলে। ১ হাজার ২৮০ জনকে আমরা হারিয়েছি। তাদের কথা আমরা ভুলতে চাই না। বড় একটি বোর্ড করে যাদের আমরা হারিয়েছি তাদের নাম-পরিচয় আমরা সংরক্ষণ করে রাখব। সাবের হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্যের বিষয়টি এখন অন্য পর্যায়ে চলে গেছে। হাসপাতালে এসে স্বাস্থ্যসেবা নিতে হবে, বিষয়টি এখন আর সে পর্যায়ে নেই। আমরা যখন জনস্বাস্থ্যর কথা বলি এর মূলই কিন্তু হচ্ছে প্রতিরোধ। যার জন্য আমাদের এত নিয়মকানুন। এজন্য আমরা মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং কারো সঙ্গে হাত মিলাই না। বঙ্গবন্ধুকে কাজের মাধ্যমে শ্রদ্ধা জানাতে হবে বলে মনে করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা

গৃহবধূ হত্যা, স্বামী-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আটক ৪

মাইজভান্ডারের রেস্টহাউসে ছাত্রলীগের সভা, ২৯ জনের বিরুদ্ধে মামলা

মাইজভান্ডারের রেস্টহাউসে ছাত্রলীগের সভা, ২৯ জনের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App