×

ক্যাম্পাস

জাবি পেলো নতুন ২ উপ-উপাচার্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

জাবি পেলো নতুন ২ উপ-উপাচার্য

অধ্যাপক মো. শামছুল আলম এবং অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই উপ-উপাচার্য পদে পরিবর্তন আনা হয়েছে। এতে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।

শনিবার (৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত চারটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। একইসঙ্গে বর্তমান উপ-উপাচার্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে ফিরে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম। অন্যদিকে, উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।

নিয়োগের শর্তে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী আগামী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত তাঁরা নিজ নিজ পদে বহাল থাকবেন। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর উপ-উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) পদ থেকে ড. এম মাহফুজুর রহমানকে অব্যাহতি দিয়ে তাঁর মূল পদ উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) পদ থেকে ড. সোহেল আহমেদকে অব্যাহতি দিয়ে তাঁকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে নিজ বিভাগে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না’

ইরান ‘আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না’

জলবায়ু–স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কমে ১.৯৭ শতাংশ

জলবায়ু–স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কমে ১.৯৭ শতাংশ ২০২৬–২৭ অর্থবছরে বাড়তি বিনিয়োগের আহ্বান বিশেষজ্ঞদের

বে অব বেঙ্গল কনভারসেশন অক্টোবরে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বে অব বেঙ্গল কনভারসেশন অক্টোবরে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

বিএনপিতে যোগ দিয়ে জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App