×

চট্টগ্রাম

কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩০ পিএম

কাফনের কাপড় পরে নিষিদ্ধ ছাত্রলীগের শপথ ও বিক্ষোভ

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও শপথ গ্রহণ করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা দলের সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।

শনিবার দুপুরে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের সাহেবেরহাট এলাকায় ছাত্রলীগ নেতা সৈয়দ নাঈমের নেতৃত্বে নেতা-কর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন।

মিছিল শেষে ছাত্রনেতা নাঈম উপস্থিত নেতা-কর্মীদের শপথ পাঠ করান। শপথে বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা পর্যন্ত তাঁরা সব আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেবেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় প্রায় তিন হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে আরেকটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের সংখ্যা বেশি হওয়ায় সেখানে পুলিশ পিছু হটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে নোয়ান্নই, এওজবালিয়া ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে ২৪ জনকে আটক করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, শুক্রবারের ঘটনার পর অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে তদন্ত চলছে। তবে এখনো ভিডিওটির সত্যতা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বে অব বেঙ্গল কনভারসেশন অক্টোবরে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বে অব বেঙ্গল কনভারসেশন অক্টোবরে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

বিএনপিতে যোগ দিয়ে জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

চট্টগ্রামে ‘জুলাই ঐক্য’ নাম ব্যবহারে ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

চট্টগ্রামে ‘জুলাই ঐক্য’ নাম ব্যবহারে ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

যেসব নতুন প্রযুক্তি থাকছে ২০২৬ ফিফা বিশ্বকাপে

যেসব নতুন প্রযুক্তি থাকছে ২০২৬ ফিফা বিশ্বকাপে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App