×

ঢাকা

আম খাওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, আটক তিন সন্তানের জনক

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

আম খাওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, আটক তিন সন্তানের জনক

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফয়জুল্লাহ মোল্যা (৩২) নামে তিন সন্তানের এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ফয়জুল্লাহ মোল্যা উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনি গ্রামের সোলেমান মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান ফয়জুল্লাহ। পরে দরজা বন্ধ করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় কিশোরীর চিৎকার শুনে তাঁর চাচি ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে আটক করে একটি বাড়িতে রাখেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরিবারের সদস্যরা জানান, ভুক্তভোগী কিশোরীর বাবা স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন এবং মা বিভিন্ন বাড়িতে কাজ করেন। তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ফয়জুল্লাহ কিশোরীকে উত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি তাঁর স্ত্রী বেড়াতে গেলে কিশোরীকে একা পেয়ে আম খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যান এবং ধর্ষণ করেন বলে অভিযোগ করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীকে নিজেদের হেফাজতে নেয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বে অব বেঙ্গল কনভারসেশন অক্টোবরে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বে অব বেঙ্গল কনভারসেশন অক্টোবরে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

বিএনপিতে যোগ দিয়ে জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

চট্টগ্রামে ‘জুলাই ঐক্য’ নাম ব্যবহারে ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

চট্টগ্রামে ‘জুলাই ঐক্য’ নাম ব্যবহারে ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

যেসব নতুন প্রযুক্তি থাকছে ২০২৬ ফিফা বিশ্বকাপে

যেসব নতুন প্রযুক্তি থাকছে ২০২৬ ফিফা বিশ্বকাপে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App