×

অর্থ শিল্প বাণিজ্য

বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে মার্কিন কোম্পানি

Icon

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে মার্কিন কোম্পানি
সামিট অয়েল এন্ড শিপিং কোম্পনি লিমিটেড দেশের প্রথম এবং সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ এলএনজির সঙ্গে বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য স্থানে এলএনজি সরবরাহের লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সামিট অয়েল এন্ড শিপিং বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো প্রতিষ্ঠান সামিট গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান । প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর উপস্থিতিতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর ফলে সামিট অয়েল এন্ড শিপিং ২০ বছর পর্যন্ত লুসিয়ানার ক্যামেরনে অবস্থিত কমনওয়েলথের ৮.৪ এমটিপিএ ক্ষমতাসম্পন্ন দ্রুত উন্নয়নাধীন অবকাঠামো থেকে সম্ভাব্য বছরে এক মিলিয়ন টন এলএনজি ক্রয় করতে পারবে। এ ব্যাপারে সামিট গ্রুপ অব কোম্পানিজের ভাইস চেয়ারম্যান ফরিদ খান বলেন, আমরা অত্যন্ত গর্বিত এই পদক্ষেপ নিতে পেরে। এর ফলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে পরিচ্ছন্ন জ¦ালানি জোগান দিতে সক্ষম হতে পারি। কমনওয়েলথের পক্ষে প্রেসিডেন্ট এন্ড সিইও পল ভারেলো বলেন, এই সমঝোতা চুক্তি প্রমাণ করে আমাদের দুটি কোম্পানির লক্ষ্য এক। বিজ্ঞপ্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App