×

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:৪১ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

সংগৃহীত ছবি

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) বিকেলে এ প্রতিবাদ মিছিল হয়।

মিছিলে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বেশ কয়েকজনকে দেখা গেছে।

এর আগে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। তখন পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় যুবক আহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধের মধ্যে ছেলের বিয়েতে যাওয়া নিয়ে দোটানায় ট্রাম্প

ইরান যুদ্ধের মধ্যে ছেলের বিয়েতে যাওয়া নিয়ে দোটানায় ট্রাম্প

কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া

রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া

এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App