×

রাজনীতি

রুমিন ফারহানা

আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে আমি ছাড়া কেউ কথা বলেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে আমি ছাড়া কেউ কথা বলেনি

ছবি : সংগৃহীত

দেশে দীর্ঘদিন ধরে চলে আসা একদলীয় শাসনের ধারাবাহিকতা এখনো বিদ্যমান বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইন্টারন্যাশনাল জুরিস্টস ফোরাম ফর হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘদিন ধরে দেশে একদলীয় শাসনের ধারা চলছে। আগে বিএনপি-জামায়াতকে বাইরে রেখে সংসদ গঠন করা হতো, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলোকে বাইরে রেখে সংসদ পরিচালিত হচ্ছে- এটাই একই ধারার পুনরাবৃত্তি।

তিনি আরো বলেন, আমি যখন প্রথম সংসদে যাই তখনও বলেছিলাম, এখনো সেই একই পরিস্থিতি দেখছি।

ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে তিনি ছাড়া আর কেউ আলোচনা করেননি। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্যের সমর্থন না পাওয়ায় তাকে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করতে হয়েছে।

তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তুললে তাকে নানাভাবে নিরুৎসাহিত করা হয়েছে।

তেলের সংকট প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হলেও দাম বাড়ানোর ঘোষণার পরই বাজারে পর্যাপ্ত তেল পাওয়া যায়। এটি জনগণের সঙ্গে এক ধরনের অসঙ্গতি ও অব্যবস্থাপনা।

রুমিন ফারহানা বলেন, বর্তমান সময়ে মানুষ অত্যন্ত সচেতন। তথ্য গোপন করে বা চাপিয়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়, কারণ এখন সবাই মুহূর্তেই তথ্য জানতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বিরোধ প্রকাশ্যে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর বিরোধ প্রকাশ্যে

ইবোলা আতঙ্কে ভারত-আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন স্থগিত

ইবোলা আতঙ্কে ভারত-আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন স্থগিত

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি প্রকাশ

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি প্রকাশ

দুর্ঘটনায় ২২৮ প্রাণহানির ১৭ বছর পর দোষী সাব্যস্ত এয়ার ফ্রান্স ও এয়ারবাস

দুর্ঘটনায় ২২৮ প্রাণহানির ১৭ বছর পর দোষী সাব্যস্ত এয়ার ফ্রান্স ও এয়ারবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App