×

খেলা

বোনাস না নিয়ে সুইমিং পুল চাইলেন ক্রিকেটাররা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:১৬ পিএম

বোনাস না নিয়ে সুইমিং পুল চাইলেন ক্রিকেটাররা

বোনাস নেবেন না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

সাধারণত ঐতিহাসিক ম্যাচ বা সিরিজ জয়ের পুরস্কার হিসেবে ক্রিকেটারদের বোনাস দিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবার টেস্ট ও সিরিজ হারানোয় পকেট গরম হওয়ার কথা ছিল নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসদের।

ক্রিকেটারদের পুরস্কৃত করার ইচ্ছাও ছিল বিসিবির। তবে ক্রিকেটাররাই চেয়েছেন বোনাস না নিতে। তাদের চাওয়া সেই অর্থ দিয়ে যেন সুইমিংপুল বানানো হয়। শান্ত-মুশফিকুর রহিমদের এমন ভাবনার প্রশংসা করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

নিজেদের নয়, সবার চিন্তা করে এমনটা করেছেন জানিয়ে তামিম বলেছেন, ‘আমরা তৈরি ছিলাম, যদি বোনাস দেওয়া লাগত, অবশ্যই দিতাম। কারণ, তাদের এটা প্রাপ্য। কিন্তু সবার উচিত তাদের এই উদ্যোগের (বোনাস না নেওয়া) প্রশংসা করা। তারা শুধু নিজেদের কথা চিন্তা করেনি। এই সুবিধা (সুইমিংপুল) তাদের ছোট ভাইয়েরা, অনূর্ধ্ব–১৯ বা হাই পারফরম্যান্সে যারা আছে, তারাও ব্যবহার করবে।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল নকশায় সুইমিংপুলের ব্যবস্থা থাকলেও কখনো আলোর মুখ দেখেনি। এবার অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সুইমিংপুলটি তৈরি করা হবে বলে জানিয়েছেন তামিম। যারাই আসন্ন বিসিবি পরিচালনা পর্ষদ আসুক না কেন তারাই সেটা করবে এমন আশ্বাস ব্যক্ত করে তামিম বলেছেন, ‘ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই।

যত টাকা বোর্ড দিত, ওই টাকা হয়তো লাইফ চেঞ্জিং কিছু হতো না। তবে তারা যেটা চেয়েছে, এই সুবিধার কারণে অনেকের অনেক উন্নতি হতে পারে। এই চিন্তাকে সাধুবাদ জানাই। প্রক্রিয়া শুরু করে দেব। নির্বাচন জিতে যারাই আসে আমি বা যে কেউ যেন তাড়াতাড়ি সম্পন্ন করে।’

পাকিস্তানকে ২ টেস্টের সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ঘরের মাঠের প্রথমটিতে মিরপুরে ১০৪ রানের জয় পান শান্তরা। আর সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারায় বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট দেখাতেও প্রতিপক্ষকে ধবলধোলাই করে বাংলাদেশ। ২ টেস্টের সেই সিরিজ ২০২৪ সালে হয়েছিল পাকিস্তানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল নেতা হামিমের অব্যাহতির আদেশ প্রত্যাহার

ছাত্রদল নেতা হামিমের অব্যাহতির আদেশ প্রত্যাহার

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক অবরুদ্ধ, এলাকায় উত্তেজনা

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক অবরুদ্ধ, এলাকায় উত্তেজনা

উন্নত জীবনের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন শার্শার যুবক ইসমাইল

উন্নত জীবনের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন শার্শার যুবক ইসমাইল

‘মহাসড়কে চাঁদাবাজি’, ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

‘মহাসড়কে চাঁদাবাজি’, ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App