×

জাতীয়

ছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ, স্কুলের চেয়ারম্যানকে মারধর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:৩১ পিএম

ছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ, স্কুলের চেয়ারম্যানকে মারধর

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের মারধরের শিকার হয়েছেন স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ হাসান লিটন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে মো. পারভেজ নামে এক শিক্ষার্থী জানান, গতকাল সুকন্যা নামে স্কুলটির দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুলটি অবরোধ করে রাখেন। এ সময় স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসানকেও অবরুদ্ধ করে রাখা হয়। পরে দুপুরের দিকে তাকে মারধর করা হয়। একপর্যায়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল হাসান জানান, সকালে দনিয়ার ওই স্কুলে অভিভাবক ও শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। বিকেলের দিকে স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসানকে মারধর করা হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

ওয়ারী বিভাগের এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, পরীক্ষায় ফেল করায় বাসায় গিয়ে ওই শিক্ষার্থী মাকে জানায় এবং বাবাকে বিষয়টি না জানাতে অনুরোধ করে। তবে তার মা বাবাকে বিষয়টি জানিয়ে দেন। এরপর দুজনে মিলেই মেয়েকে বকাবকি করেন, সে কারণে সে আত্মহত্যা করেছে। সবগুলো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল নেতা হামিমের অব্যাহতির আদেশ প্রত্যাহার

ছাত্রদল নেতা হামিমের অব্যাহতির আদেশ প্রত্যাহার

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক অবরুদ্ধ, এলাকায় উত্তেজনা

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক অবরুদ্ধ, এলাকায় উত্তেজনা

উন্নত জীবনের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন শার্শার যুবক ইসমাইল

উন্নত জীবনের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন শার্শার যুবক ইসমাইল

‘মহাসড়কে চাঁদাবাজি’, ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

‘মহাসড়কে চাঁদাবাজি’, ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App