×

জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:৩৬ পিএম

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারো পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার (২১ মে) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাথানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৫টি জামাতের সময়সূচী এবং ইমাম ও মুকাব্বিরদের দায়িত্ব সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

প্রথম জামাত: সকাল ৭টা

ইমামতি করবেন: হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান (পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

মুকাব্বির: ক্বারী মো. ইসহাক (মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

দ্বিতীয় জামাত: সকাল ৮টা

ইমামতি করবেন: ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান (পরিচালক, যাকাত ফান্ড বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন)।

মুকাব্বির: মো. নাসির উল্লাহ (খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

তৃতীয় জামাত: সকাল ৯টা

ইমামতি করবেন: মুফতি মো. আব্দুল্লাহ (মুফতি, ইসলামিক ফাউন্ডেশন)।

মুকাব্বির: মো. রূহুল আমিন (সাবেক মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

চতুর্থ জামাত: সকাল ১০টা

ইমামতি করবেন: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন (উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন)।

মুকাব্বির: মো. আব্দুল হাদী (খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিট

ইমামতি করবেন: মাওলানা জুবাইর আহাম্মদ আল-আযহারী (ধর্মীয় প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি)।

মুকাব্বির: মো. আমির হোসেন (উচ্চমান সহকারী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

বিকল্প ইমাম ও মুকাব্বির:

বিকল্প ইমাম: মো. শহিদুল ইসলাম (সহকারী লাইব্রেরিয়ান, ইসলামিক ফাউন্ডেশন)।

বিকল্প মুকাব্বির: মো. শামসুল হক (প্রধান খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ)।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ সম্পন্নের লক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বিঘ্নে নামাজ আদায়ে ধর্মপ্রাণ মুসল্লিদের নির্ধারিত সময়ের অন্তত কিছু আগে মসজিদে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল নেতা হামিমের অব্যাহতির আদেশ প্রত্যাহার

ছাত্রদল নেতা হামিমের অব্যাহতির আদেশ প্রত্যাহার

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক অবরুদ্ধ, এলাকায় উত্তেজনা

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক অবরুদ্ধ, এলাকায় উত্তেজনা

উন্নত জীবনের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন শার্শার যুবক ইসমাইল

উন্নত জীবনের স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরলেন শার্শার যুবক ইসমাইল

‘মহাসড়কে চাঁদাবাজি’, ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

‘মহাসড়কে চাঁদাবাজি’, ববি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App