×

আন্তর্জাতিক

ইবোলা আতঙ্কে ভারত-আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন স্থগিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:৩৮ পিএম

ইবোলা আতঙ্কে ভারত-আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন স্থগিত

ছবি- সংগৃহীত

নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য চতুর্থ ভারত-আফ্রিকা ইউনিয়ন শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। ইবোলা আতঙ্কে ২৮ থেকে ৩১ মে হতে চলা সম্মেলনটি সর্বসম্মতিতে স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ভারত-আফ্রিকান ইউনিয়ন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আফ্রিকা মহাদেশে ইবোলা প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করেছে। উদ্ভূত জনস্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় ভারত সরকার, আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের মধ্যে ধারাবাহিক আলোচনার পর স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উভয় পক্ষ আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা প্রাদুর্ভাবের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছে। আফ্রিকা সিডিসি ও সংশ্লিষ্ট জাতীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদানের মাধ্যমে প্রাদুর্ভাব মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস।

আফ্রিকার নেতৃবৃন্দ ও অংশীজনদের পূর্ণ অংশগ্রহণ ও সম্পৃক্ততা নিশ্চিত করার গুরুত্ব অনুধাবন করে। মহাদেশটিতে ইবোলা প্রাদুর্ভাবের পরিস্থিতির কথা মাথায় রেখে সম্মেলন সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

এই আলোচনার উভয় পক্ষ সম্মত হয়েছে যে পরবর্তী কোনো তারিখে চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App