×

রাজনীতি

হেফাজতের বিশেষ বৈঠক

হেফাজতে ইসলামে কোনো দলাদলি কিংবা প্লাস-মাইনাস নেই

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:৪৯ পিএম

হেফাজতে ইসলামে কোনো দলাদলি কিংবা প্লাস-মাইনাস নেই

ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়ির দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের বিশেষ বৈঠকে সংগঠনের ঐক্য ও আকিদাগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

রোববার সকালে প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, "হেফাজতে ইসলামে কোনো দলাদলি কিংবা প্লাস-মাইনাস নেই। এ সংগঠন নিয়ে অতীতে যা শুনেছেন সবই ষড়যন্ত্র। আকিদার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। তবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য একটি মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের ছোবল থেকে সকলকে সাবধান থাকতে হবে।"

তিনি আরও বলেন, "মনে রাখতে হবে খেলাফত মজলিস একটি রাজনৈতিক দল, হেফাজতে ইসলাম আকিদাভিত্তিক সংগঠন। রাজনৈতিক ঐক্যের প্রশ্নে আমরা জামায়াতে ইসলামীর সাথে ১১ দলীয় জোট করেছি। সেটা ছিল রাজনৈতিক ঐক্যমত। কিন্তু আকিদার জায়গায় হেফাজত পূর্বের ন্যায় এক ও অভিন্ন।"

এ সময় হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী সংগঠনের অভ্যন্তরে বিভেদের গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, "ইসলাম রক্ষার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।"

এর আগে সকাল ৯টা থেকে বাবুনগর মাদ্রাসা অডিটোরিয়ামে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সংগঠনের ঐক্য ও চলমান বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক, আল্লামা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসীম উদ্দিন, আল্লামা আইয়ুব বাবুনগরী, আল্লামা বশিরুল্লাহ, মাওলানা আতাউল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক ইরান যুদ্ধেই বদলে যাচ্ছে পুরো এশিয়া

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ এক ইরান যুদ্ধেই বদলে যাচ্ছে পুরো এশিয়া

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

কালবৈশাখী আর অতিবৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়

ফেনী কালবৈশাখী আর অতিবৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App