×

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী

সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার মজুত ছিলো না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:৫০ পিএম

সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার মজুত ছিলো না

ছবি: সংগৃহীত

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিলো না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ২০২০ সালের ডিসেম্বর মাসের পর দেশে আর নিয়মিত টিকাদান কর্মসূচি পরিচালিত না হওয়া এবং টিকার তীব্র ঘাটতি আজকের এই হামের ভয়াবহতার মূল কারণ বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

রোববার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘২০২০ সালে ডিসেম্বরে সর্বশেষ হয়েছে, তারপরে ’২৬ পর্যন্ত আমরা শুরু করার আগ পর্যন্ত মিজেলসের (হাম) কোনো টিকা দেওয়া হয় নাই। এমনকি মিজেলসের একটা টিকাও আমাদের হাতে ছিল না।’

হামের প্রকোপ থেকে মুক্তি পেতে যথাযথ আইসোলেশন এবং পুষ্টি নিশ্চিতের ওপর জোর দেন মন্ত্রী। আর এজন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সামাজিক সচেতনতা তৈরির কাজ প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিতে ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) প্রতি আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক ইরান যুদ্ধেই বদলে যাচ্ছে পুরো এশিয়া

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ এক ইরান যুদ্ধেই বদলে যাচ্ছে পুরো এশিয়া

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

কালবৈশাখী আর অতিবৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়

ফেনী কালবৈশাখী আর অতিবৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App