×

বিনোদন

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

ছবি : সংগৃহীত

লিভারজনিত জটিলতায় মৃত্যুবরণ করা জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রোববার (১৭ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিনা খরচে তার মরদেহ ঢাকায় আনা হয়। একই দিন বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার তার মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নানার বাড়িতে নেওয়া হবে। সেখানেই দাফন সম্পন্ন করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, লিভার সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়।

ভারতে নেওয়ার আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে স্থানান্তর করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক ইরান যুদ্ধেই বদলে যাচ্ছে পুরো এশিয়া

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ এক ইরান যুদ্ধেই বদলে যাচ্ছে পুরো এশিয়া

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

কালবৈশাখী আর অতিবৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়

ফেনী কালবৈশাখী আর অতিবৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App