×

রাজনীতি

একযোগে এনসিপির ২২ নেতার পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:১১ পিএম

একযোগে এনসিপির ২২ নেতার পদত্যাগ

ছবি : সংগৃহীত

দলীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগে এনে একযোগে পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২২ জন নেতা। তারা সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে ছিলেন।

শুক্রবার (১৫ মে) মহানগর কমিটির পদত্যাগী দফতর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্য সচিব করে ১৬৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। পরে রাতেই পদত্যাগের ঘোষণা দেন ২২ জন নেতা।

পদত্যাগী নেতাদের অভিযোগ, কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন তারা।

রাফসান জানি রিয়াজ বলেন, দলের জন্য যারা নিবেদিতপ্রাণ ও ত্যাগী, তাদের মূল্যায়ন করা হয়নি। আমরা এ কমিটির পুনর্মূল্যায়ন চাই। আমরা কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি জানাব।

পদত্যাগ করা সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে আমরা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আমরা হতাশ। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করবেন বলে জানান।

পদত্যাগ করা নেতারা হলেন- সৈয়দ এহছানুল হক (যুগ্ম আহ্বায়ক), কামরুল কায়েস (যুগ্ম আহ্বায়ক), মো. সোহরাব চৌধুরী (যুগ্ম সদস্যসচিব), হামিদুল ইসলাম (যুগ্ম সদস্যসচিব), বদিউল আলম (যুগ্ম সদস্যসচিব), মোহাম্মদ সরোয়ার আলম (যুগ্ম সদস্যসচিব) ও ইকবাল মাসুদ (যুগ্ম সদস্যসচিব), রকিবুল ইসলাম (সিনিয়র সাংগঠনিক সম্পাদক), ডা. মাহতাব উদ্দিন আহমদ (সহ-সাংগঠনিক সম্পাদক), হুজ্জাতুল ইসলাম সাঈদ (সহ-সাংগঠনিক সম্পাদক), সাদমানুর রহমান চৌধুরী (সহ-সাংগঠনিক সম্পাদক), সুফি মোহাম্মদ মিনহাজ (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ কারিওল মাওলা (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আকরাম হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক), মোশাররফ হোসেন রবিন (সহ-সাংগঠনিক সম্পাদক), নুরুল আবছার সাইবান (সহ-সাংগঠনিক সম্পাদক), মোস্তফা রাশেদ আজগর (সহ-সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ রাফসান জানি রিয়াজ (দফতর সম্পাদক), মো. নুরুদ্দীন (সমাজকল্যাণ সম্পাদক), মোহাম্মদ বেলাল হোসেন (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. ওমর সাঈদ (সদস্য) ও তাহজীব চৌধুরী (সদস্য)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাইল্যান্ডে অ্যালকোহল বিক্রিতে কড়া বিধিনিষেধ

থাইল্যান্ডে অ্যালকোহল বিক্রিতে কড়া বিধিনিষেধ

শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কোরবানি ঈদকে সামনে রেখে মুরাদনগরে ব্যস্ত কামারপল্লী

কোরবানি ঈদকে সামনে রেখে মুরাদনগরে ব্যস্ত কামারপল্লী

ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে

মির্জা ফখরুল ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App