×

জাতীয়

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:১৪ পিএম

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৪ মে) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারকে সই করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি নিরাপত্তা নিয়ে বাড়তি চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, এই সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক হবে। পাশাপাশি সাশ্রয়ী মূল্য এবং টেকসই সরবরাহ ব্যবস্থার ভিত্তিতে জ্বালানি উৎস বহুমুখীকরণেও ভূমিকা রাখবে। এর মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।

চুক্তির আওতায় তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি ও জৈবশক্তি খাতে দুই দেশের মধ্যে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রেও এটি সহায়ক হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই সমঝোতা স্মারককে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এ উদ্যোগে সমর্থনের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটও এই চুক্তিকে বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২

মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই প্রবাসী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই প্রবাসী নিহত

পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

মমতার আইনজীবী হিসেবে যোগ্যতার প্রমান চাইল বার কাউন্সিল

মমতার আইনজীবী হিসেবে যোগ্যতার প্রমান চাইল বার কাউন্সিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App