×

রাজনীতি

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:১২ পিএম

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ছবি: ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট

মাসুদ নামক জনৈক ছাত্রশিবির কর্মীর ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট নিয়ে দিনভর পাল্টাপাল্টি বক্তব্যের পর, সন্ধ্যায় ওই পোস্টটিকে ‘ফেইক’ দাবি করে ওই শিবিরকর্মীকে সাথে নিয়ে শাহবাগ থানায় যাওয়ার কয়েক মিনিট আগে নিজের ফেসবুক আইডি থেকে নিজ দলের নেতাকর্মীদের থানায় আসার ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী ওরফে এ বি জুবায়ের।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭:৫৬ মিনিটে দেওয়া জোবায়ের ওই পোস্টে লেখেন- ‘শাহবাগ থানায় যাচ্ছি। আসুন।’

মূলত নিজ দল ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া জোবায়েরের এই ডাকেই ঢাবি ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী জোবায়ের-মোসাদ্দেকরা যাওয়ার আগেই শাহবাগ থানার সামনে উপস্থিত হন।

রাত সোয়া আটটার কিছু পরে বিতর্কিত পোস্ট দেওয়ায় অভিযুক্ত শিবির সদস্য মাসুদকে সঙ্গে নিয়ে জোবায়ের, মোসাদ্দেকসহ ইসলামী ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগ থানায় প্রবেশ করার সাথেসাথেই থানা চত্ত্বরে উপস্থিত ছাত্রদল কর্মীদের হামলার মুখে পড়েন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App