×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ করে তা চলাচলের উপযোগী করতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা গত মঙ্গলবার (২১ এপ্রিল) হাউজ আর্মড সার্ভিস কমিটির এক গোপন বৈঠকে এই তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এপির বরাত দিয়ে আল-জাজিরা এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন আইনপ্রণেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই রুদ্ধদ্বার বৈঠকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কৌশল, লক্ষ্য ও ব্যয় নিয়ে আলোচনা হয়। তবে পেন্টাগন কর্মকর্তাদের দেওয়া তথ্য ব্রিফিং শেষে আইনপ্রণেতাদের মধ্যে সন্তুষ্টির চেয়ে উদ্বেগ ও প্রশ্নই বেশি তৈরি হয়েছে। বিশেষ করে এই দীর্ঘ সময় জলপথটি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হবে, তা মোকাবিলার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

বৈঠকে যুদ্ধের শুরুর দিকে ইরানে একটি স্কুলে মার্কিন হামলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। ওই হামলায় ১৬৫ জন নিহত হয়েছিল, যাদের বড় অংশই ছিল স্কুলছাত্রী। তবে এই প্রাণহানির বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা বা সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বর্তমানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) নিয়ন্ত্রণে রয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই প্রণালিটি কার্যত অবরুদ্ধ। সামরিক বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী মাইন অপসারণ প্রক্রিয়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও আকাশচুম্বী হওয়ার আশঙ্কা রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে বাংলাদেশ

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

হাতি নেই, আছে ২০০ বছরের 'হাতির কড়াই'

মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App