×

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

ছবি : সংগৃহীত

দেশে চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে ১০ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগের অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পাঁচজন সংসদ সদস্যের নাম প্রস্তাব করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। এর কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বিরোধী দলের কাছে পাঁচজন সদস্য মনোনয়নের আহ্বান জানান।

বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাবিত সদস্যরা হলেন, জামায়াতের মো. সাইফুল আলম (ঢাকা-১২), মো. নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩) ও মো. আবদুল বাতেন (ঢাকা-১৬), এনসিপির মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।

শফিকুর রহমান বলেন, সরকারি দলের পক্ষ থেকে ইতোমধ্যে পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী বিরোধী দলের পক্ষ থেকেও পাঁচজনের নাম দেওয়া হলো।

ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং চালুর সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এই উদ্যোগ সংসদ কমপ্লেক্স থেকেই শুরু করা যেতে পারে, যাতে সমতা বজায় থাকে। ঢাকার অন্যান্য এলাকার মতো সংসদ এলাকাতেও লোড ম্যানেজমেন্ট কার্যকর করা উচিত বলে তিনি মত দেন।

এ সময় স্পিকার বলেন, সংসদে লোডশেডিং হলে অধিবেশন কার্যক্রম ব্যাহত হতে পারে। জবাবে বিরোধীদলীয় নেতা স্পষ্ট করেন, তিনি অধিবেশন কক্ষে নয়, বরং সংসদ কমপ্লেক্স এলাকায় লোডশেডিংয়ের কথা বলেছেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দেশের জ্বালানি সংকটের কার্যকর সমাধান খুঁজে বের করতে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, কমিটির সভাপতি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং এতে সরকারি ও বিরোধী দল থেকে পাঁচজন করে সদস্য থাকবেন।

সরকারি দলের প্রস্তাবিত সদস্যরা হলেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২) ও মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (শরীয়তপুর-৩)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

পরিচয় বিভ্রান্তিতে যুবক আটক

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

ফেসবুকে ডাক দিয়ে নিজেই ধোলাই খেলেন জুবায়ের

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটিতে বিরোধী দলের ৫ এমপির নাম প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App