×

রাজনীতি

স্বাধীনতা দিবসে জামায়াতের কর্মসূচি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১০:২৯ পিএম

স্বাধীনতা দিবসে জামায়াতের কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া অনুষ্ঠান ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।

সোমবার (২৩ মার্চ) জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা সভায় বক্তব্য দেবেন।

পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একই দিন সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পারস্য উপসাগরে মাইন বসাবে ইরান

পারস্য উপসাগরে মাইন বসাবে ইরান

ভারতের বিমানবাহিনীতে কর্মরত পাকিস্তানি গুপ্তচর আটক

ভারতের বিমানবাহিনীতে কর্মরত পাকিস্তানি গুপ্তচর আটক

ঈদের ছুটিতে বিএনপির খুন-খারাবি রাষ্ট্রের জন্য হুমকি

গোলাম পরওয়ার ঈদের ছুটিতে বিএনপির খুন-খারাবি রাষ্ট্রের জন্য হুমকি

শিশু অপহরণের ঘটনায় বাপ্পারাজ আটক

শিশু অপহরণের ঘটনায় বাপ্পারাজ আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App