×

চট্টগ্রাম

রামু প্রেস ক্লাবের নেতৃত্বে মামুন-সাঈদ

Icon

কামাল হোসেন, রামু (কক্সবাজার)

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৩৯ পিএম

রামু প্রেস ক্লাবের নেতৃত্বে মামুন-সাঈদ

বামে আব্দুল্লাহ আল মামুন, ডানে সম্পাদক সোয়েব সাঈদ। ছবি : সংগৃহীত

রামু প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে এম আব্দুল্লাহ আল মামুন সভাপতি এবং সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় রামু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, আল মাহমুদ ভূট্টো ও হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর; যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম হুমায়ন কবির ও হামিদুল হক; সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খন্দকার; অর্থ সম্পাদক আবুল কাশেম সাগর; দফতর সম্পাদক শওকত ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল শিশির; সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামাল হোসেন; তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এইচ আরমান; ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া; পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ শহীদ, নীতিশ বড়ুয়া, জাফর আলম জুয়েল, হাসান তারেক মুকিম ও নুরুল হক সিকদার।

সভায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি নীতিশ বড়ুয়া। সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কার্যকরী পরিষদ পুনর্গঠন, সদস্য অন্তর্ভুক্তি এবং ক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের কক্সবাজার প্রতিনিধি আজিম নিহাদ, নিউজ টোয়েন্টিফোরের কক্সবাজার প্রতিনিধি ইরফান উল হাসান এবং বিজয় টিভির কক্সবাজার প্রতিনিধি শাহ আলম।

সাধারণ সভা শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ। নির্বাচন প্রক্রিয়ায় সমন্বয়ের দায়িত্ব পালন করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর।

সভায় সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন খালেদ শহীদ, এম আব্দুল্লাহ আল মামুন, খালেদ হোসেন টাপু, হাসান তারেক মুকিম, আল মাহমুদ ভূট্টো, আবুল কাশেম সাগর, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কামাল হোসেন, শওকত ইসলাম, এম এইচ আরমান, জহির উদ্দিন খন্দকার, হামিদুল হক, জাফর আলম জুয়েল, কামাল শিশির, সুজন চক্রবর্তী, মো. আবদুল্লাহ ও এইচ এম জয়নাল আবেদীন।

সভায় সর্বসম্মতিক্রমে ৯ জন কর্মরত সংবাদকর্মীকে রামু প্রেস ক্লাবের সাধারণ সদস্যপদ দেওয়া হয়। নতুন সদস্যরা হলেন— জাফর আলম জুয়েল, কামাল শিশির, কায়েদ আলম কায়সার, জাবেদুল আনোয়ার, মোহাম্মদ মোবারক, এস এম লুৎফুর কবির শিহাব, হামিদুল হক মার্শাল, নুরুল আমিন ও মোহাম্মদ ইলিয়াছ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্ছ্বাস বড়ুয়া, মামুনুর রশিদ মুন্না, রায়হান উদ্দিন মাহিম, আরিফুল ইসলাম ও মো. শাহারিয়া নাজিম জয়সহ স্থানীয় সংবাদকর্মীরা।

সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। এছাড়া সৌদি আরব থেকে মুঠোফোনে শুভেচ্ছা জানান ওবাইদুল হক নোমান ও কপিল উদ্দিন।

বার্ষিক সাধারণ সভায় অতিথিরা বলেন, রামুর সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করতে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App