×

অর্থনীতি

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:২০ পিএম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় নতুন করে অচলাবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বেড়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় একদিনেই তেলের দাম বেড়েছে ৩ শতাংশের বেশি।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ১০১ দশমিক ৬১ ডলার। এর আগের দিনও দুই ধরনের তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ বন্ধে দেওয়া প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের অবস্থান প্রত্যাখ্যান করায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। কমার্জব্যাংকের বিশ্লেষক কার্স্টেন ফ্রিজ বলেন, দুই পক্ষই প্রস্তাব নাকচ করে দেওয়ায় উত্তেজনা আবারও বাড়ছে।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর প্রধান নির্বাহী আমীন নাসের সতর্ক করেছেন। তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানিতে বাধা অব্যাহত থাকলে বাজার স্থিতিশীল হতে ২০২৭ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। এতে প্রতি সপ্তাহে প্রায় ১০ কোটি ব্যারেল তেলের সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মনে করেন, শান্তি চুক্তির ক্ষেত্রে বড় অগ্রগতি হলে তেলের দাম ব্যারেলপ্রতি ৮ থেকে ১২ ডলার পর্যন্ত কমে যেতে পারে। তবে উত্তেজনা আরও বাড়লে বা হরমুজ প্রণালি অবরোধের হুমকি এলে ব্রেন্ট তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদ ঘিরে রাত কয়টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, সিদ্ধান্ত দিল সরকার

ঈদ ঘিরে রাত কয়টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, সিদ্ধান্ত দিল সরকার

এবার কমলো স্বর্ণ ও রুপার দাম

এবার কমলো স্বর্ণ ও রুপার দাম

বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার শিকার, ইউএনও-ওসিসহ আহত ১৫

বালু উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার শিকার, ইউএনও-ওসিসহ আহত ১৫

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App