×

রাজনীতি

৬ আসন পেলেও নিরাপত্তা শঙ্কায় এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম

৬ আসন পেলেও নিরাপত্তা শঙ্কায় এনসিপি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণার পর নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছয়টি আসনে জয় নিয়ে প্রথমবার জাতীয় সংসদে যাওয়ার সাফল্যের মধ্যেই দলটির নেতা–কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এনসিপির অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা–কর্মীরা তাদের ওপর হামলা চালাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। ফলে দলের অনেক নেতা–কর্মী পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি অব্যাহত থাকলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছে দলটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেন, আমরা ছয়জন সংসদ সদস্য পাচ্ছি, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় উদ্বেগ আমাদের নেতা-কর্মীদের নিরাপত্তা।

দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, শুধু পঞ্চগড়-১ আসনেই ৩০টির বেশি স্থানে এনসিপির নেতা–কর্মীরা হামলার শিকার হয়েছেন। এই আসনে তিনি নির্বাচন করে পরাজিত হন। ভোটের দিন বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এখনও পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর, তাদের বাড়িঘরে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।

আরো পড়ুন : ত্রয়োদশ সংসদ : ২৯৭ আসনের গেজেট প্রকাশ

ক্ষমতার পটপরিবর্তনের পর এবারের নির্বাচনে এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অংশ হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয়। এর মধ্যে ছয়টি আসনে জয় পান দলের নেতারা। তাঁরা হলেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম (ঢাকা-১১), সদস্যসচিব আখতার হোসেন (রংপুর-৪), দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ (নোয়াখালী-৬), যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ (কুড়িগ্রাম-২) এবং যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪)।

অন্যদিকে আলোচিত প্রার্থী হলেও জয় পাননি দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ আরো কয়েকজন শীর্ষ নেতা।

সারা দেশে যেসব আসনে এনসিপি পরাজিত হয়েছে, সেখানে তাদের নেতা–কর্মীরা হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, তাঁদের নেতা–কর্মীদের বাড়িঘর ও পরিবার হুমকির মুখে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজয়ী বিএনপি জোটের নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে।

এদিকে সারজিস আলম বিএনপিকে সতর্ক করে বলেন, ৪৮% মানুষকে প্রতিপক্ষ বানিয়ে পঞ্চগড়-১ আসনে বিএনপি যদি রাজনীতি করতে চায়, তাহলে এর মূল্য তাদের চুকাতে হবে।

দলের নেতা–কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এনসিপি কঠোর কর্মসূচির কথা ভাবছে বলেও জানিয়েছেন নেতারা। প্রয়োজনে কয়েক দিনের মধ্যেই নতুন করে আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এ বিষয়ে মনিরা শারমিন বলেন, আমাদের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্ট্রং পজিশন নেওয়া হবে।

নির্বাচন ফল নিয়ে সন্তুষ্টি ও অভিযোগ

এনসিপির নেতারা জানান, ছয়টি আসনে জয়কে তাঁরা ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের মতে, ৫ আগস্টের পর নতুন ধারার রাজনীতিতে যুক্ত হওয়া তরুণ প্রার্থীরা ‘সংযোগভিত্তিক’ রাজনীতি করেছেন এবং ফলাফল তারই প্রতিফলন। সংসদে তাঁদের উপস্থিতি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের সূচনা করবে বলে তারা মনে করেন।

তবে কয়েকটি আসনে ফলাফল কারচুপির অভিযোগও তুলেছেন তারা। মনিরা শারমিন বলেন, দেড় বছর ধরে আমাদের নেতা-কর্মীরা মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ করেছেন। তাঁরা সেই ফল পেয়েছেন। তবে ঢাকা-৮সহ কয়েকটি আসনে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে কারচুপি করে। ফলাফলে প্রভাব বিস্তার না করা হলে আমরা ১২–১৫টি আসনে জয় পেতাম।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App