×

রাজনীতি

ভোট দিলেন রুমিন ফারহানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম

ভোট দিলেন রুমিন ফারহানা

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা সরাইলে উপজেলায় নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, ‘বহু বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।’

আরো পড়ুন: ঢাকার সড়কে গণপরিবহন সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ

আরো পড়ুন: ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রুমিন ফারহানা আরও বলেন, ‘সকাল থেকেই মানুষ উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে আসছে। ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’

ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের জন্য ইতিবাচক বলেও জানান তিনি। 

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুমিন ফারহানা।

এ আসনে রুমিন ফারহানার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের বাড়তি আয়ের স্বপ্ন ভাঙল ফিড মিলে

ঈদের বাড়তি আয়ের স্বপ্ন ভাঙল ফিড মিলে

নাতনিকে ধর্ষণের অভিযোগ, নানাকে গণধোলাই

নাতনিকে ধর্ষণের অভিযোগ, নানাকে গণধোলাই

৪০ দেশের নাগরিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

৪০ দেশের নাগরিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

পেদ্রোর বদলে নেইমারকে বিশ্বকাপে নেওয়া ভুল সিদ্ধান্ত

পেদ্রোর বদলে নেইমারকে বিশ্বকাপে নেওয়া ভুল সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App