×

আন্তর্জাতিক

ট্রাম্পের যে আহ্বান প্রত্যাখ্যান করল পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:২১ পিএম

ট্রাম্পের যে আহ্বান প্রত্যাখ্যান করল পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি- সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে গঠিত ‘আব্রাহাম চুক্তিতে’ যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়েছেন, এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া পাকিস্তানের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। পাকিস্তান সব সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে এবং এই নীতিতে তারা অবিচল।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না, আমাদের এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত, যা আমাদের দেশের মৌলিক আদর্শের পরিপন্থী। এ বিষয়ে পাকিস্তানের অবস্থান সব সময় স্পষ্ট এবং অপরিবর্তিত।’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানসহ মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের কয়েকটি দেশকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানান। এরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য এল। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে দাবি করেন, তিনি সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিসর ও জর্ডানের নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। আরও বেশি দেশ এই চুক্তিতে যোগ দিলে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী হবে বলে দাবি ট্রাম্পের।

সাক্ষাৎকারে খাজা আসিফ পাকিস্তানের দীর্ঘদিনের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। তিনি আরও বলেন, ‘আমাদের অবস্থান খুবই পরিষ্কার। এটি (ইসরায়েলকে স্বীকৃতি) আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’ এছাড়া ইসরায়েলের আলোচনা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যাদের কথায় একদিনের জন্যও ভরসা করা যায় না, তাদের সঙ্গে কীভাবে আলোচনায় বসবেন?’

পাকিস্তানের ৭৮ বছরের ইতিহাসে দেশটি কখনোই ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এমনকি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে দেশটির নাগরিকদের ইসরায়েল সফরেরও অনুমতি নেই। খাজা আসিফ নিজেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ধারণার অন্যতম কট্টর বিরোধী। গত মাসেও তিনি ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ আখ্যা দিয়ে অঞ্চলটিতে দেশটির বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ তুলেছিলেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়া পাকিস্তানের জন্য অত্যন্ত জটিল একটি রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত। ঐতিহাসিকভাবে ইসলামাবাদ ফিলিস্তিন ইস্যুতে আপসহীন। তাই আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার যেকোনো উদ্যোগ দেশটির রাজনৈতিক অঙ্গন ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেট্রোরেল স্টেশনের নিচে বসা পশুর হাট সরিয়ে দিয়েছে পুলিশ

মেট্রোরেল স্টেশনের নিচে বসা পশুর হাট সরিয়ে দিয়েছে পুলিশ

হামজার পর বাংলাদেশ পাচ্ছে  প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে

হামজার পর বাংলাদেশ পাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে

ভারত সীমান্তে হঠাৎ বাংলাদেশিদের ভীড়

ভারত সীমান্তে হঠাৎ বাংলাদেশিদের ভীড়

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App