×

জাতীয়

‘খুরশীদ আলম নন, স্ত্রী ঋণখেলাপি, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে বাধা নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

‘খুরশীদ আলম নন, স্ত্রী ঋণখেলাপি, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে বাধা নেই’

ছবি : ফাইল ফটো

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলম ঋণখেলাপি কিনা- এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে পরিস্থিতি স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, খুরশীদ আলম নিজে ঋণখেলাপি নন; বরং তাঁর স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ঋণখেলাপি। আর শুধু স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ার পথে কোনো বাধা নেই।

মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘খোঁজ নিয়ে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে তিন কোটি টাকা ঋণ নেওয়া একটি প্রতিষ্ঠানের যৌথ মালিক খুরশীদ আলমের স্ত্রী। ওই ঋণ পরবর্তী সময়ে খেলাপি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খুরশীদ আলমকে ঋণখেলাপি হিসেবে অভিহিত করা সঠিক নয়। তাঁর স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হলেও খুরশীদ আলম ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন। স্ত্রীর ঋণখেলাপির কারণে তাঁর চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।’

খুরশীদ আলমকে ঘিরে সম্প্রতি কিছু পুরোনো অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। এসব প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, আগে খুরশীদ আলমের বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। ফলে তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না। পরবর্তীতে তিনি নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নর হিসেবে পদোন্নতি পান বলেও উল্লেখ করেন তিনি।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ প্রসঙ্গে মুখপাত্র আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক তাদের সিদ্ধান্তকে সঠিক মনে করে। কোনো ধরনের আন্দোলন বা চাপের মুখে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত পরিবর্তন করবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা ‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App